চুয়াডাঙ্গায় প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে পরামর্শ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:১৪ পিএম

কয়েকদিনের টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় জেলাবাসীর অবস্থা ত্রাহি-ত্রাহি। এই অবস্থায় অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। খবর: বাসস। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সেইসাথে পর্যাপ্ত পানি পান করতে বলা হচ্ছে। লেবুর শরবত ও স্যালাইন খাওয়ারও পরামর্শ দেয়া হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে বলছে, সহজে দেখা মিলছেনা বৃষ্টির। এবারের গরমে ভিন্নমাত্রা রয়েছে। বাতাসের আর্দ্রতা স্বাভাবিকের চেয়ে কম। তাই তাপদাহের মধ্যে শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক।

বাতাসে জলীয়বাষ্প কম থাকায় মূলত এমন হচ্ছে। সকালে সূর্য ওঠার সাথে-সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে-সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। 

গত ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার বেলা ১২টায়ও জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ সপ্তাহজুড়ে তীব্র থেকে তীব্রতর তাপমাত্রা অব্যাহত থাকবে। এসময় তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভানবা রয়েছে।

আরও পড়ুন: ঈদযাত্রায় লঞ্চের টিকেট মিলছে সহজেই

তাপদাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার সব হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। এই বৈরি আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার কথা বলেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন।


একাত্তর/এসজে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর