ঈদযাত্রায় লঞ্চের টিকেট মিলছে সহজেই

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০১:১২ পিএম

এই প্রথম বরিশাল-ঢাকা নৌপথে চলাচল করা বিলাসবহুল লঞ্চে ঈদযাত্রায় কেবিনের টিকেট নিয়ে মাতামাতি নেই। কেবিনের জন্য নেয়া হয়নি আগাম স্লিপ। পছন্দের লোকদের কেবিনের টিকেট দেয়া হয়, ঈদ এলেই যাত্রীদের পক্ষ থেকে দীর্ঘদিনের সেই অভিযোগও নেই। সেইসাথে ঈদের স্পেশাল সার্ভিসে লঞ্চের সংখ্যাও নেমে আসবে অর্ধেকে। 

পদ্মা সেতু উদ্বোধনের আগে প্রতিবছর ঈদের অন্তত তিন সপ্তাহ আগে থেকে আগাম স্লিপ নিতে হতো লঞ্চ কেবিনের টিকেট পেতে। সেসময় লঞ্চের টিকেট বলতে ছিল সোনার হরিণ। যা পেতে কালোবাজারে বাড়তি দামও গুনতে হতো। 

তবে যাত্রীরা বলছেন, এবারের ঈদে সেই চিত্র একেবারেই ভিন্ন। বুকিং অফিসে এসে বা মুঠোফোনে যোগাযোগ করে সহজেই টিকেট পাচ্ছেন তারা।

লঞ্চের টিকেট ক্লার্করা জানান, তারা ৮ এপ্রিল থেকে কেবিনের টিকেট বিক্রি শুরু করেছেন। তবে ১৮ এবং ১৯ এপ্রিলের টিকেটের চাহিদা বেশি থাকলেও দিতে পারছেন তারা। যারা কেবিনের টিকেট চেয়েছে তাদেরকে ফোন করে নেয়ার জন্য বলা হচ্ছে। 

আর লঞ্চ মালিকরা বলছেন, ৮ এপ্রিল তারা কেবিন ও সোফার ভাড়া নির্ধারণ করলেও ডেকের ভাড়ার বেলায় সিদ্ধান্ত হয়নি। তবে কেবিন ও সোফার ন্যায় ডেকের ভাড়াও সরকার নির্ধারিত ৪৫২ টাকার চেয়ে কম রাখবেন বলে জানান তারা।

সুন্দরবন নেভিগেশনের পরিচালক আখতার হোসেন আখেজ বলেন, ঈদে স্পেশাল সার্ভিসে ১৭ থেকে ২৭ এপ্রিলে জন্য ২০টি লঞ্চ থাকলেও এবার সর্বোচ্চ ১০ থেকে ১২টি লঞ্চ চলাচল করবে।

আরও পড়ুন: অশুভ শক্তি থেকে মুক্তি কামনায় মুখোশ নাচ

এদিকে, প্রতিবারের ন্যায় এবারো ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা এবং কর্মস্থলে যাবার জন্য সব ধরণের ব্যবস্থা নিতে ইতিমধ্যেই সভা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, এ লক্ষ্যে বিআইডব্লিউটিএ-সহ সরকারের ছয়টি সংস্থা সমন্বয় করে কাজ করবে।


একাত্তর/এসজে

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর