কঙ্গোর পূর্বাঞ্চলে হামলায় অন্তত ৪৪ জন নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:০৬ পিএম

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৪৪ জন মানুষ নিহত হয়েছে। 

শুক্রবারের এই হামলার ঘটনায় কোডেকো জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। খবর: এএফপি।

প্রাদেশিক রাজধানী বুনিয়া থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ইতুরি প্রদেশের কমপক্ষে তিনটি গ্রামে হামলা চালানোর জন্য এই গোষ্ঠীকে দায়ী করছে স্থানীয় প্রশাসন।

কোঅপারেটিভ ফর দ্যা ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ বিশৃঙ্খলাপূর্ণ এই অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে অন্যতম একটি গ্রুপ। এ মিলিশিয়া গ্রুপ লেন্দু সম্প্রদায়কে জাতিগতভাবে হেমা গোষ্ঠী এবং সেনাবাহিনীর হাত থেকে রক্ষার দাবি করে।

আঞ্চলিক প্রশাসক ইনোসেন্ট মাতুকাদালা জানান, এ ভয়াবহ হামলার পর কিলো ইতাত গ্রাম থেকে ৩৬ জনের এবং মতেতে গ্রাম থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই জঙ্গি গ্রুপের হামলার শিকার হওয়া তৃতীয় গ্রাম থেকে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার করার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, কোডেকো জঙ্গিরা এসব গ্রামে হামলা চালানোর প্রায় তিন ঘণ্টা পর কঙ্গো সেনাবাহিনী সেখানে পাল্টা অভিযান চালায়।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভের মধ্যেই নতুন পেনশন নীতিমালা

ওই জেলার সুশীল সমাজের নেতা রবার্ট বসিলোকো এ হামলায় ৪৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। প্রতিদিন হামলা ও মৃত্যুর খবর শুনে তারা ক্লান্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি। 


একাত্তর/জো

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি জানিয়েছে, কঙ্গোর...
দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ৩১ জন কঙ্গোর, তিনজন যুক্তরাষ্ট্রের, একজন যুক্তরাজ্যের, একজন বেলজিয়ামের এবং একজন কানাডার নাগরিক।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) একটি নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরের কোয়া নদীতে ওই...
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে ব্রাজিলিয়ান-স্প্যানিশ পর্যটক বাইকার দম্পতির স্ত্রীকে ধর্ষণ এবং স্বামীকে মারধর করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর