পদ্মায় ফেরিতে বাইক পারাপার শুরু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১১:৩৯ এএম

শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌ রুটে শুরু হয়েছে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার। ঈদকে কেন্দ্র করে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি চলাচল করছে। মোটরসাইকেল প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকায় ঈদে ঘরমুখী মানুষদের জন্য বিকল্প এ ব্যবস্থা চালু করছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রায় ১০ মাস পর এই নৌপথে ফেরি চলাচল শুরু করার জন্য দুই ঘাট ও পন্টুন সংস্কার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদে যানবাহনের সংকট থাকায় মোটরসাইকেল নিয়ে অনেকে বাড়িতে যান। তখন যাতে তারা নির্বিঘ্নে পদ্মা নদী পারাপার হতে পারেন, তার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। মোটরসাইকেল পারাপারের জন্য কাল সকাল থেকে এ পথে দুটি কে-টাইপের ফেরি চলবে। একেকটি ফেরিতে ১৫০ থেকে ১৬০টি মোটরসাইকেল পার হতে পারবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেরি চলবে। ভাড়া পড়বে ১৫০ টাকা।

তবে বাইকাররা বলছেন, তিন ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে ওঠা অনেকটা দুর্ভোগের সামিল, তাই প্রতি ঘন্টায় ফেরি চালানোর দাবি তাদের। 

আরও পড়ুন: সুদানে তিন দিনের লড়াইয়ে নিহত ১৮৫, আহত ১৮০০

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম সকালে ঘাট পরিদর্শনে এসে জানান, বাইকারদের সুবিধার্থে ভূর্তকি দিয়ে এই রুটে দুটি ফেরি চালু করা হয়েছে। চাপ বাড়লে দুই ঘণ্টা পর ছাড়বে ফেরি। আর অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান গণমাধ্যমকে বলেন, ঈদের আগে মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রফুল্ল চৌহান আরও বলেন, দুটি ফেরি ভোলা থেকে আনা হচ্ছে। ঈদের পরও মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চলবে। তবে তা কত দিন থাকবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।

 

একাত্তর/আরবিএস  

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘন কুয়াশায় বন্ধ থাকার তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে, দুই ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর