চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন না করতে অনুরোধ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৭:৩৪ পিএম

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে আগাম, বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত খবর পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। 

একই সাথে এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের কাছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার দেশের কয়েকটি অনলাইন মিডিয়া এবং দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণসহ কয়েকটি সংবাদপত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’ মর্মে নিশ্চিত করে সারাদেশে সংবাদ পরিবেশিত হয়েছে। প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল সন্ধ্যে ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির গোচরীভূত হয়েছে।’

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ‘হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সম্মানিত সদস্য। এ ছাড়াও কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং দেশের বিজ্ঞ আলেম ওলামারা সদস্য হিসেবে রয়েছেন। সারাদেশ থেকে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে থাকে। এই কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।’

আরও পড়ুন: নির্বাচনে ইইউ, ইউকের পর্যবেক্ষকরা স্বাগত: প্রধানমন্ত্রী

শুক্রবার সন্ধ্যেয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সারাদেশ থেকে চাঁদ দেখার সংবাদ প্রাপ্তি সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।


একাত্তর/এসজে

দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সামনে রেখে চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে। 
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর