এবারের ঈদ যাত্রা শান্তিপূর্ণ ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, ঈদযাত্রায় দূরপাল্লার বাস ছাড়াও ট্রেন এবং লঞ্চ কোথাও ভোগান্তি নেই।
শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটর বাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
তিনি বলেন, ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একাত্তর/আরএ
