৫৮৭ টাকার জন্য মারধর করে ১৫ হাজারে রফা

আপডেট : ১৭ জুন ২০২১, ০৬:৫০ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঋণগ্রহীতাকে বকেয়া ৫৮৭ টাকার জন্য অফিসে ডেকে মারধরের ঘটনা ধামাচাপা দিতে উল্টো লুটপাটের মামলার ভয় দেখিয়ে চিকিৎসা খরচ ১৫ হাজার টাকা দিয়ে রফাদফা হয়েছে। বুধবার (১৬ জুন) রাতে এনজিও আশা’র রাঙ্গাবালীর কর্মীদের কাছে মারধরের শিকার ওই ব্যক্তির পরিবারের সাথে এ সমঝোতা করা হয়। 

মারধরের শিকার আবু সালেহর পরিবারের সদস্যদের কাছে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে ঋণের বকেয়া ৫৮৭ টাকার জন্য সদর ইউনিয়নের কাছিয়াবুনিয়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী আবু সালেহকে খালগোড়া বাজারে অবস্থিত আশা’র রাঙ্গাবালী শাখায় ডেকে আনা হয়। আবু সালেহ তার কাছে কোন টাকা পাওনা নেই দাবি করলে আশা’র ব্র্যাঞ্চ ম্যানেজার দেলোয়ার হোসেনের সঙ্গে আবু সালেহের বাকবিতন্ডা এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে ম্যানেজার, মাঠকর্মী ও অফিস সহায়ক আবু সালেহকে বেধড়ক মারধর করে। এসময় তার বাঁ হাত গুরুতর জখম হয়। 

image


এ ঘটনায় বুধবার দুপুরে রাঙ্গাবালী থানায় আশা’র ম্যানেজার দেলোয়ারসহ অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে আবু সালেহর ভাই ফারুক হোসেন। অভিযোগের প্রেক্ষিতে বিকেলে আশা’র ম্যানেজারসহ সংশ্লিষ্টদের থানায় ডেকে আনা হয়। জানা গেছে, স্থানীয় প্রভাবশালী চক্র এনজিওর পক্ষে অবস্থান নিয়ে রাত ৯টার দিকে থানায় মারধরের শিকার আবু সালেহের পক্ষে তার ভাই দ্বীন মোহম্মাদসহ কয়েকজনকে এনে ম্যানেজার-কর্মীদের সঙ্গে সমঝোতা করিয়ে দেয়। এসময় আপোস-মিমাংসার লিখিত নিয়ে আবু সালেহর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করায় শাহীন স্কুলকে জরিমানা 

মারধরের শিকার ঋণগ্রহীতা আবু সালেহের স্ত্রী চম্পা বেগম বলেন, লুটপাটের কেস দেওয়ার কথা বলে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আবু সালেহের ভাই দ্বীন মোহম্মাদ বলেন, ফয়সালা করে চিকিৎসা বাবদ তাদেরকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে আশা’র রাঙ্গাবালী ব্র্যাঞ্চ ম্যানেজার দেলোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে আশা’র জেলা ম্যানেজার (গলাচিপা-রাঙ্গাবালী) মো.গিয়াস উদ্দিন জানান, ‘আমি ওখানে (রাঙ্গাবালী) গিয়েছিলাম। ওসি সাহেব দুই পক্ষকে ডেকেছে। পরে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়। এ সময় আবু সালেহর ভাই লিখিতও দিয়েছে।’  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘উভয় পক্ষ সমঝোতায় গেছে।’ 


একাত্তর/এসজে 


চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর