জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১১:৫৭ এএম

তিন দেশ সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাতটা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশে রওনা দেন। 

প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও, বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সোমবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন জানিয়েছেন, করোনার কারণেই আগের বার প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল হয়েছিল। জাপান প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায়। 

এ সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে। এ সফর দু’ দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টায় টোকিওতে অবতরণ করবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন। 

একই দিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজের মাধ্যমে শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হবে।

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী টোকিওর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। একইদিন জাপানের চারজন নাগরিককে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন। 

সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশের নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী জাপান সফরের সময় আরও কিছু দ্বিপাক্ষিক বৈঠক অংশ নেবেন। এছাড়াও জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে তার বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সফরসঙ্গী হবেন। এছাড়া ব্যবসায়িদের একটি প্রতিনিধি দলও তার সঙ্গে জাপান যাবেন।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর