ঝালকাঠিতে নারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ পিএম

ঝালকাঠিতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর গায়ে ও মাথার পেছনে আঘাতে চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, চুরির ঘটনা দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম স্মৃতি আক্তার (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং মৃত মতিউর রহমান মোল্লার মেয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দা আল আরাফাত নিজাম জানান, সকালে গরু চড়াতে গিয়ে একটি লাশ সড়কের পাশে মাঠে লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি জানান, নিহতের শরীরে আঘাত ও মাথার পেছনে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে। 

নিহতদের ছোট বোন মুক্তা আক্তার বলেন, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্ণের অলঙ্কার কিনি। কিন্তু সেগুলো পাচ্ছি না। ধারনা করা যাচ্ছে, চোর এসে সেগুলো নেওয়ার সময় বোন দেখে ফেলায় তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের ঘরের কয়েকটি বিদ্যুতের বাতিও ভেঙে ফেলা হয়েছে। 

আরও পড়ুন: ককটেল ফাটাতে বাধায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার দুই

তিনিও আরও বলেন, বোনের একটু মানসিক সমস্যা থাকলেও সে সবকিছু বুঝতে পারতো।  

জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল বলেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানানো হবে।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর