তাইওয়ান কখনও ‘সার্বভৌম স্বাধীন দেশ’ হবে না: চীন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০২:৫৪ পিএম

তাইওয়ান কখনও একটি ‘সার্বভৌম ও স্বাধীন দেশ’ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না বলে জানিয়েছে চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয়। 

বুধবার চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র চু ফেং লিয়ান। খবর সিআরআই'র। 

চু ফেং লিয়ান বলেন, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান প্রণালীর দু’পাশ এখনও একত্রিত না-হলেও, তাইওয়ান ও মূল ভূখণ্ড একই চীনের অন্তর্গত। তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ ধারণার বিরোধিতা করা এবং প্রণালীর দু’পাশের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন তাইওয়ানের মূলধারার বাসিন্দাদের ইচ্ছা। 

ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির ‘স্বাধীন তাইওয়ান’ ধারণায় অবিচল থাকা এবং বিদেশি শক্তির সাথে মিলে উস্কানিমূলক আচরণ করা, তাইওয়ান প্রণালীর উত্তেজনাপূর্ণ ও অশান্তিময় পরিস্থিতির মূল কারণ বলেও মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠাবে যুক্তরাষ্ট্র

সম্প্রতি তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নেতা হিসেবে পুনর্নির্বাচিত হন লাই কিংতে। 

পুনর্নির্বাচিত হবার পরপরই তিনি বলেন, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন দেশ, প্রণালীর দু’পাশ একে অপরের অধীন নয়। 

তাইওয়ানের অধিকাংশ মানুষ মূল ভূভাগের সাথে পুনর্মিলনের বিরোধিতা করে উল্লেখ করে তিনি আরও বলেন, চীনা আক্রমণের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।


একাত্তর/আরবিএস  

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর