অপরাজনীতি চিরতরে বন্ধ করতে বদ্ধপরিকর সরকার: তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম

আগুন সন্ত্রাসের মতো অপরাজনীতি চিরতরে বন্ধ করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

আর নাশকতার মাধ্যমে যারা ট্রেন দুর্ঘটনায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বরেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, আগুন দিয়ে গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারেনা। এগুলো নিষিদ্ধ সংগঠনের মত সন্ত্রাসী কর্মকাণ্ড।

‘তাদের এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া উচিত। তাদের এই অপরাজনীতি বন্ধ করতে বদ্ধপরিকর।’  

হাছান মাহমুদ বলেন, ‘বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলেও, নির্বাচন বানচাল করার অপচেষ্টায় গুপ্ত স্থান থেকে তথাকথিত অবরোধের ডাক দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দল।’

তবে এসব কর্মসূচিতে সাধারণ জনগণের কোনো সাড়া নেই মন্তব্য করে তিনি বলেন, দেশের কোথাও অবরোধ পালিত হচ্ছে না।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নিলেও নির্বাচনের তফসিল বর্জন করে সহিংস কর্মসূচি চালাচ্ছে বিএনপি ও তাদের সহযোগীরা।

সরকারের পতনের এক দফা দাবিতে প্রায় প্রতিদিনই হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দিচ্ছে বিএনপি। এসব কর্মসূচিতে জন সম্পৃক্ততা না থাকলেও অসংখ্য যানবাহন পোড়ানো হচ্ছে।

গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর ভোর পর্যন্ত, ৪৬ দিনে ২৭৪টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

বুধবার ভোরে লাইন কেটে ফেলায় বুধবার ভোরে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন আরো কয়েকজন।

এই দুর্ঘটনার পেছনে নাশকতা রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করছে বাংলাদেশ রেলওয়ে।

তথ্যমন্ত্রী বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিহত করতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। গাজীপুরে ট্রেনের লাইন উপড়ে ফেলার ঘটনা তারই প্রমাণ।

‘ট্রেন দুর্ঘটনার তদন্ত হবে। আর নাশকতা কারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’

এদিকে জাতীয় পার্টি আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোগী এবং তারা এবারও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে প্রত্যাশা করেন হাছান মাহমুদ। 

আরবি 
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর