কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৫:৪৬ পিএম

কুমিল্লার বরুড়ায় এক পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস‌ ব্রিফিংয়ে পু‌লিশ সুপার আবদুল মান্নান এ তথ্য জানান।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)।

পুলিশ সুপার জানান, বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে ফেসবুকে পরিচয় হয় এক তরুণীর (১৯)। তারা দুজনই পোশাক শ্রমিক। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

গত ২৫ এপ্রিল রাতে রাফির বাড়িতে যান ওই তরুণী। রাত সাড়ে দশটায় সেখান থেকে বের হয়ে শাকপুর ইঞ্জিনিয়ার গেটের সামনে এলে একটি সিএনজিচালিত অটোরিকশা তার গতিরোধ করে। এরপর অটোরিকশায় থাকা তিন তরুণ মিলে তাকে বাগানবাড়িতে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেন। 

ঘটনার রাতেই ভুক্তভোগী তরুণী বরুড়া থানায় অভিযোগ করলে সিএনজিচালিত অটোরিকশার চালকের সূত্র ধরে ওই তিন তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত, আহত ১৫

গ্রেপ্তারকৃতদের দাবি, ধর্ষণের ঘটনায় ওই তরুণীর প্রেমিক রাফির ইন্ধন রয়েছে। তারা সবাই শাকপুর ইউনিয়নের বাসিন্দা ও একে অন্যের প্রতিবেশী।

পুলিশ সুপার আবদুল মান্নান আরও জানান, এ মামলার তদন্ত চলমান র‌য়ে‌ছে। এ ঘটনা ছাড়াও গ্রেপ্তারকৃত রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি ও জাকিরের নামে তিনটি মামলা র‌য়ে‌ছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর