নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:০৫ পিএম

নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের একজন হলেন পিকআপ চালক হারুন মণ্ডল (২৬)। তিনি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের মণ্ডলের ছেলে।

অপরজন মুজিবুর রহমান। তার বাড়ি বগুড়ার দুপচাচিয়ায়।

আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিকেল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীবাহী বাসটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলেই পিক আপের চালক হারুন মারা যান। নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মুজিবুরের মৃত্যু হয়। আহত ১৫ জনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে পৃথক অভিযানে তিন সন্ত্রাসী আটক

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ১৬ জন ব্যক্তিকে আজ বিকেলে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর