ক্ষেতে উস্তে তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:১১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে ক্ষেত থেকে উস্তে তুলতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গোয়ালন্দ উপজেলার দেবীপুর চরে এ দুর্ঘটনা ঘটে। 

মো. সাইদুল মৃধা দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে।

স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, সাইদুলসহ তারা ৫-৬ জন নিজেদের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে রওয়ানা দেন। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম, ইউসুফসহ চারজন তখনও মাঠে উস্তে তুলছিল। এসময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে সাইদুলের কান ও নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

এসময় সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোহাম্মদ আলী।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মুজিবনগরে বজ্রপাতে মাঠে থাকা কৃষকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানান, ঝড়ের সময় সাইদুলসহ কয়েকজন মাঠে ফসল তুলছিলো। ওই সময় বজ্রপাত হলে সাইদুল মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


একাত্তর/জো 

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর