মুজিবনগরে বজ্রপাতে মাঠে থাকা কৃষকের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম

মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে মাঠে কাজ করতে থাকা এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দারিয়াপুর গ্রামের বিদ্যাধরপুর বাউনদা মাঠে বজ্রপাতে তার মৃত্যু হয়। 

নিহত কৃষক শাহাবুদ্দিন (৪০) দারিয়াপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলীমুদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দারিয়াপুর গ্রামের বিদ্যাধরপুর বাউনদা মাঠে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক শাহাবুদ্দিন। এসময় হঠাৎ বৃষ্টি এবং বাতাসের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: শিবগঞ্জে আমবাগানে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু, দুইজন আহত

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
মানসিক অবসাদ আর ক্লান্তিতে ভেঙে পড়া চোখ দুটোয় কেবলই শূন্যতা। কখনও আনমনে চেয়ে থাকেন তেঁতুলবাড়িয়া সীমান্তের কাঁটাতারের দিকে, কখনও আবার ডুকরে কেঁদে ওঠেন অজানা কোনো আতঙ্কে। গত একটা সপ্তাহ ধরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর