রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ আটক চার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৬:০০ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ব্যাপক তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, দেশে তৈরি চারটি ওয়ান শুটারগান, চাইনিজ রাইফেলের ৩০ রাউন্ড গুলি, ২৭ রাউন্ড পিস্তলের গুলি, শটগানের গুলি পাঁচটি, খালি ম্যাগাজিন তিনটি। এছাড়া চারটি ওয়াকিটকি, পাঁচটি মোবাইল ও একটি চাকুও উদ্ধার করা হয়েছে। 

আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) কক্সবাজারের ডিআইজি জামিল হাসান বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এপিবিএন সদস্যরা ক্যাম্প-৭ এ যান।  

‘এসময় এপিবিএন সদস্যদের দিকে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা। এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়।’

ডিআইজি জামিল বলেন, এরপর রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকাল সাতটায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে মূল অভিযুক্ত সন্ত্রাসী ছমি উদ্দিনসহ অন্যরা পালিয়ে যান।

আরও পড়ুন: শেরপুরে বন্যহাতির আক্রমণে আহত কৃষকের মৃত্যু

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন- মোহাম্মাদ জোবায়ের, নুর মোহাম্মদ, মোসা বিবি ও জামিলা বেগম।


একাত্তর/আরবি 

চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর