প্রথম তিন মাসে আয় কমলেও পরিস্থিতি সামলে উঠেছে সরকার

আপডেট : ০২ মে ২০২৩, ০৩:০৮ পিএম

চলতি বছরের প্রথম তিন মাসে সরকারের আয় কমলেও আমদানি, রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা সামলে উঠেছে। কিন্তু ব্যাংকে কমেছে গ্রাহকদের আমানতের হার। বাংলাদেশ ব্যাংক বলছে, বিশ্ব মন্দার সময়েও দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে যে চাপ ছিলো তা সামালে ওঠা গেছে। আর বিশ্লেষকদের মত, দীর্ঘ মেয়াদে ঝুঁকি এখনও কাটেনি।  

বিশ্ববাজারে চড়া পণ্যের দাম আর পণ্য কিনতে ডলারের তেজিভাব, নিত্যপণ্যের আগুনে যেন বাজার পুড়ছে। দামের সেই আগুনে পকেট পুড়েছে  সাধারণ মানুষের। সরকারি হিসাবে, মার্চে দেশে জীবনযাত্রার খরচ এখন প্রতি ১০০ টাকার বিপরীতে প্রায় ১০ টাকা বেশি।

image


তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, মূল্যস্ফীতির কারণে ব্যাংকে টাকা রাখা যেমন কমিয়েছে সাধারণ মানুষ, তেমনি বিপরীতে ঋণগ্রস্ত হচ্ছেও বেশি। আর যারাও বা টাকা রাখছেন তারা ব্যাংকের বদলে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াচ্ছেন। 

এই মূল্যস্ফীতির চাপ কমিয়ে বাজারকে সহনীয় রাখতে পণ্য আমদানিতে গেলো বছরের মাঝামাঝি থেকে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই গেলো বছরের তুলনায় মার্চ শেষে আমদানি কমে সার্বিকভাবে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে। 

image


অন্যদিকে বিপুল বাণিজ্য ঘাটতি কমাতে প্রবাসী আয় ও রপ্তানি বাড়ানোর চেষ্টাও কম ছিলো না। যদিও মার্চ শেষে প্রবাসী আয় বাড়লেও, গেলো বছরের তুলনায় বিশ্ব মন্দার জেরে কমেছে রপ্তানি প্রবৃদ্ধি। 

কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার মনে করেন, কোভিড পরবর্তী বিশ্বমন্দার জেরে পরপর দুই বছর সামষ্টিক অর্থনীতিতে যে অস্থিরতা, তা সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে সামাল দেয়া গেছে।  

image


আরও পড়ুন: বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

অর্থনীতিবিদ ড. মাশরুর রিয়াজ বলেন, একদিকে আইএমএফের ঋণ, অন্যদিকে অ্যাডহক ভিত্তিতে সিদ্ধান্ত, আপাতদৃষ্টিতে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির সূচকগুলোর পড়ন্ত অবস্থা রোধ করা গেলেও  দীর্ঘমেয়াদে ঝুঁকি থেকেই যাচ্ছে। 

এ অবস্থায় সমন্বিত উদ্যোগ নেওয়ার তাদিগ দিয়ে তিনি বলেন, সরকারের অর্থনৈতিক নেতৃত্বে দূরদর্শিতা থাকতে হবে। কিন্তু সেখানে এখন স্পষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। 


একাত্তর/এসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কাজ করলেও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) সরকারের মুখপাত্র হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর