ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত শতাধিক পুলিশ

আপডেট : ০২ মে ২০২৩, ০৭:৪৭ পিএম

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার ফ্রান্সের প্রধান শহরগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী জমায়েত হয়ে ম্যাক্রোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। খবর: বিবিসি।

অধিকাংশ শহরে বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হলেও কয়েকটি বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, পেনশন বিল সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে পুলিশের সংঘর্ষ হয়েছে। এত কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তাদের আহতের ঘটনা বিরল। সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: রাজা চার্লসের রাজ্যাভিষেক ঘিরে লন্ডনে প্রস্তুতির ধুম

এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ বলছেন দেশটির  প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। এক টুইট বার্তায় তিনি বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছেন তিনি।


একাত্তর/জো

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর