নেত্রকোণায় দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ মে ২০২৩, ০৮:৪৩ পিএম

নেত্রকোণার বারহাট্টায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর তিনটায় উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুক্তা রাণী বর্মন ওই গ্রামের নিখিল বর্মনের মেয়ে ও প্রেমনগর ছালিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তা ছুটির পর তার দুই বান্ধবীর সাথে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা মুক্তাকে পেছন থেকে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেবার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ফকিরহাটে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। 


একাত্তর/জো

উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর