চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৩, ১০:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৪০), চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম (৩৫) এবং দেবীনগর ইউনিয়নের ইসারুল ইসলাম (৪২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাতে জানান, বৃহস্পতিবার বিকেলে সাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে বজ্রপাতে মারা যান জাহাঙ্গীর।

আরো পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে দুইজন নিহত

এছাড়া চরবাগডাঙ্গা এলাকায় ধান কাটতে গিয়ে ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম এবং দেবীনগর গ্রামে মোজাম্মেলের ছেলে ইসারুল মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর