রানা প্লাজা মালিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ মে ২০২৩, ০২:৩৮ পিএম

এক দশক আগে সাভারে রানা প্লাজা ধসে ১১৩৬ জন নিরীহ মানুষ হত্যার দায়ে ওই ভবনের মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে একটি মানববন্ধন থেকে। 

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে রোববার সকালে হাইকোর্টের সামনে এই মানববন্ধন করেন তারা।

রানা প্লাজা দুর্ঘটনার দশ বছর পরও সোহেল রানার শাস্তি না হওয়ায় ক্ষোভ জানান তারা। 

মানববন্ধনে তারা বলেন, এই মামলায় সুষ্ঠু বিচার না হলে পোশাক শিল্পে মানুষের কাজের আগ্রহ থাকবে না। 

এসময় তারা কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতসহ সকল প্রতিষ্ঠানে শ্রমিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক চাপা পড়েন।

সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ওই ভবন ধসে ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে। প্রায় দুই হাজার শ্রমিক আহত ও পঙ্গু হয়ে গেছেন। 

ভারতে পালিয়ে যাওয়ার পথে ঘটনার পাঁচদিন পর সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। 

image


ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটি জনিত কারণে বিপুল সংখ্যক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করেন সাভার থানার তখনকার উপ-পরিদর্শক ওয়ালী আশরাফ। এছাড়া আরও কয়েকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল রানাকে।

আরও পড়ুন: আফতাবনগরে নতুন পাসপোর্ট অফিসের কার্যক্রম চালু

গত মাসে সোহেল রানাকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার জজ।


একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর