মেসিদের সঙ্গে বাংলাদেশের বিকাশ

আপডেট : ০৮ মে ২০২৩, ১০:৫৪ পিএম

খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ আজ সোমবার তাদের ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ, এই উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হলো।

প্রতিবারের মতোই ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দল বাংলাদেশি ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সাথে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ।

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রতি বিশ্বব্যাপী ধারাবাহিক সমর্থনের অংশ হিসেবে এএফএ বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা ধরনের ব্র্যান্ড সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করে আসছে। সেই প্রেক্ষাপটেই একসাথে কাজ করতে বাংলাদেশের সেরা ব্র্যান্ড বিকাশকে বেছে নিয়েছে এএফএ। আর্থিক সেবায় নির্ভরতা ও বিশ্বস্ততার প্রতিষ্ঠান বিকাশ এবং আর্জেন্টিনা ফুটবল দল – উভয়েই অগণিত বাংলাদেশীর মন জয় করেছে। প্রতিষ্ঠান দু’টি এখন কোটি ফুটবল অনুরাগীদের সাথে তাদের প্রিয় লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, এমি মার্টিনেজদের মতো সুপারস্টারদের সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে। উল্লেখ্য, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ফুটবল শৈলি দেখেই ফুটবলের প্রতি গভীর ভালবাসা সৃষ্টি হয়েছিলো অগণিত বাংলাদেশীর, যা আজো অটুট আছে প্রজন্ম থেকে প্রজন্মে।

এবার স্বপ্নের ফুটবল সুপারস্টারদেরকে বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের আরও কাছাকাছি এনে দেবে এই উদ্যোগ। এই অংশীদারিত্বের ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং বিকাশ– উভয়েই আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ডিজিটাল সেবার মাধ্যমে দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে দেশের ৭ কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আর তাই, খেলাধুলার মাধ্যমে মানুষের ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে এই রোমাঞ্চকর অভিযাত্রায় এএফএ-এর সাথে যুক্ত হলো শক্তিশালী এই বাংলাদেশি ব্র্যান্ডটি৷

image

এ প্রসঙ্গে এএফএ-এর প্রেসিডেন্ট ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পুরো বিশ্বকাপজুড়েই বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশি আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত। বিকাশের মাধ্যমে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির একটি সত্যিকারের মাইলফলক অর্জিত হয়েছে। এরকম অংশীদারিত্বের ফলে আমরা নতুন নতুন অঞ্চলগুলোতে যেতে পারবো যেখানে আমাদের জাতীয় ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছেন। এ অনন্য অভিযাত্রায় আমরা বিকাশকে স্বাগত জানাই।

বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, মানুষের ক্ষমতায়ন ও বিনোদনকে এক সুতোয় গেঁথে সারা বিশ্বকে একত্রিত করে ফুটবল। ধ্রুপদী ও ছন্দময় আর্জেন্টিনীয় ফুটবল এবং তাদের তারকা-সমৃদ্ধ দলগুলো যুগ যুগ ধরে সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশি ভক্তদের প্রাণঢালা সমর্থন বিশ্বব্যাপী অকুণ্ঠ প্রশংসা পেয়েছে। একইভাবে বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির গল্পও এখন বিশ্বব্যাপী নন্দিত। সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের জনগণের নিরলস প্রচেষ্টা শিগগিরই বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চলেছে। এই প্রত্যাশার আলোকেই, বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশের সঙ্গে সহযোগী হতে আগ্রহী হয়েছে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারিত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে আরো গভীরভাবে জানাতে সাহায্য করবে।

এএফএ-এর চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন বলেছেন, গত পাঁচ বছরে আমরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি ও বিশ্বব্যাপী বাণিজ্যিক সুযোগ সৃষ্টির জন্য একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য স্থাপন করেছি। সেই ধারাবাহিকতায়, এএফএ-এর স্পষ্ট দিকনির্দেশনা ও আন্তরিকভাবে কাজ করার ফলই হলো বিকাশের সাথে আজকের এই আঞ্চলিক ব্র্যান্ড পার্টনারশিপ। চীন, ভারত, মধ্যপ্রাচ্যের পর এখন বাংলাদেশেও এএফএ ব্র্যান্ডের বৈশ্বিক সম্প্রসারণ হলো। এখন আর্জেন্টিনা ফুটবল টিমের ভক্ত ও বিকাশ ব্যবহারকারীরা তাদের প্রিয় খেলোয়াড়দের আরো কাছে আসতে পারবেন। আমরা আনন্দের সাথে ঘোষণা করছি, বাংলাদেশের ইতিহাসে এএফএ-এর প্রথম আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হলো বিকাশ। আমাদের লক্ষ্য, একসাথে কাজ করে এই অংশীদারিত্বকে আরো শক্তিশালী করা এবং বিকাশের মতো বিশ্বমানের ব্র্যান্ডগুলোর সাথে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করা। এএফএ এবং বিকাশ যৌথভাবে একে অপরের প্রচারণায় ও ব্র্যান্ড ভ্যাল্যু বাড়াতে কাজ করবে।


একাত্তর/এআর

ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর