ইরানে হিজাব খুলে ফেলায় দুই অভিনেত্রীকে তলব

আপডেট : ০৯ মে ২০২৩, ০৫:১৬ পিএম

ইরানে জনসমক্ষে মাথার স্কার্ফ খুলে ফেলার অভিযোগে দুই সুপরিচিত অভিনেত্রীকে তলব করেছে দেশটির বিচার বিভাগ। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া সোমবার এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, ৩৭ বছরের বারান কোসারি এবং ৪৪ বছরের শাঘায়েগ দেহঘানের বিরুদ্ধে হিজাব আইন সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার অভিযোগে বিচারিক মামলা হয়েছে। 

কোসারির বিরুদ্ধে শুক্রবার হেডস্কার্ফ ছাড়া এক অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। 

অন্যদিকে বৃহস্পতিবার তেহরানের একটি ক্যাফেতে বইয়ের মোড়ক উন্মোচনের সময় খোলা চুলে ছবি তুলেছিলেন দেহঘান।

গত সপ্তাহেও দেশটির দুই প্রবীণ অভিনেত্রী ফাতেমেহ মোতামেদারিয়া এবং আফসানেহ বেগানের বিরুদ্ধে বিচার বিভাগীয় মামলা করা হয়।

হিজাব ছাড়া তারা একজন অভিনেতার স্মরণে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রবীণ অভিনেতা রেজা কিয়ানিয়ানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

একই ধরনের অভিযোগে, এপ্রিলের শেষের দিকে সুপরিচিত অভিনেত্রী কাতায়ুন রিয়াহি এবং পান্তিয়া বাহরামের বিরুদ্ধেও মামলা করে বিচার বিভাগ।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছিল। গত বছর হিজাব ইস্যুতে তেহরানে গ্রেফতার হয়েছিলেন কুর্দি তরুণী মাহসা আমিনি। 

এর ক’দিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় ২২ বছরের মাহসার। সেই থেকে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। 

অনেকেই এখন হিজাব আইন লঙ্ঘন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা এখন ব্যবসা এবং ক্রীড়া ইভেন্টগুলোকে ঘিরে সেলিব্রিটিদের মধ্যে ছাড়িয়ে গেছে।


একাত্তর/এআর

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর