ধরণ পাল্টে ক্রমশ শক্তিশালী হচ্ছে মোখা

আপডেট : ১২ মে ২০২৩, ০৩:৫৮ পিএম

উপকূলের দিকে যতই এগুচ্ছে, ধরণ পাল্টে ততই পরাক্রমশালী হয়ে উঠছে গভীর বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। 

আগানোর গতি কমেছে, বাড়ছে ঘূর্ণন কেন্দ্রে বাতাসের গতি। এভাবে শক্তি সঞ্চয় করে উপকূলে ছোবল দিলে ক্ষয়ক্ষতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘এটার প্যাটার্ন ছিল সিডিও (সেন্ট্রাল ডেন্স ওভারকাস্ট)। এখন হয়েছে বেন্ড প্যাটার্নের। অর্থাৎ এটি উচ্চ ক্ষমতার প্যাটার্নের দিকে যাচ্ছে।’ 

বেন্ড প্যাটার্নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এই ধরণের ঝড়ের বাতাসের গতিবেগ ও বৃষ্টি ঝড়ানোর পরিমাণ অনেক বেড়ে যায়। সঙ্গে থাকে প্রচুর বজ্রপাত এবং দমকা ও ঝড়ো হাওয়া। 

অতি প্রবল ঝড়ের তোড়ে সাগরে জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে। প্রচুর বৃষ্টিপাতের ফলে ভূমিধসের আশঙ্কা। জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ অঞ্চল।

এই কর্মকর্তার পূর্বাভাস, ঝড়টি উপকূলের কাছাকাছি এলে এর কেন্দ্রে বাতাসের ঘূর্ণন গতি হবে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এই গতি দমকা, ঝড়সহ ১৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

এত গতিতে বাংলাদেশে এর আগে যেসব ঘূর্ণিঝড় আঘাত হেনেছে তাতে কমবেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। একইসঙ্গে ফসল, মৎস্য খামার, গবাদিপশু, পাখি ও গাছপালার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। 

উপকূলে আঘাত হানার আগে আবার ধরন পাল্টে যদি ‘আই ফরমেশন’-এ যায় তাহলে এর তীব্রতা আরও ভয়াবহ হবে।  

গত ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড়টির শক্তি বেড়েছে বলে জানান আবহাওয়াবিদ আজিজুর রহমান। 

মোখা আট থেকে ১০ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। আর এই গতিতেই ধাবমান থাকলে রোববার দুপুর নাগাদ উপকূলে পৌঁছে যেতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে শনিবার সন্ধ্যা থেকেই। 

আজিজুর রহমান বলেন, টেকনাফের নীচ দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। পুরো কক্সবাজার জেলা থাকবে এই ঝড়ের আওতায়। প্রভাব পড়বে চট্টগ্রাম অঞ্চল জুড়ে। 

গতকাল উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও গত রাতে ঘূর্ণিঝড়টি দিক পাল্টে উত্তর দিক অর্থাৎ বাংলাদেশ উপকূলের দিকে আগাচ্ছে। 

বিকেল নাগাদ উত্তর-পূর্ব দিকে মোড় নিতে পারে অর্থাৎ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দিকে এগুবে। 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ভোর ৬টায় ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


একাত্তর/আরবি 

কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর