আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট : ১৫ মে ২০২৩, ০৯:২৯ এএম

চারদিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা যাচ্ছেন। গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

সোমবার সকালে তিনি পাবনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি পাবনায় গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

তিনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য।

আগামী মঙ্গলবার পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


একাত্তর/এআর

যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর