রাজবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৫ মে ২০২৩, ০৯:১৩ পিএম

রাজবাড়ী জেলা শহরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিপন সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন সরদার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছি গ্রামের জলিল সরদারের ছেলে। পেশায় তিনি একজন থাই মিস্ত্রি ছিলেন। 

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় রিপন সরদার রাজবাড়ীর নতুন বাজার এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ওই কাভার্ড ভ্যানটি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়, এতে সড়কের বামপাশে ছিটকে পড়েন রিপন।

রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, এ এইচ খান কোম্পানীর একটি কাভার্ড ভ্যান পেছন পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রিপন ঘটনাস্থলেই মারা যান। 

খবর পেয়ে তাৎক্ষনিকভাবে কাভার্ড ভ্যান ও চালক মমিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলে জানান তিনি। 


একাত্তর/আরবিএস   

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর