কলকাতায় কারাগারে পি কে হালদারকে মারধর

আপডেট : ১৬ মে ২০২৩, ০৯:৫৯ পিএম

কারাগারে সেলের ভেতরেই হামলার শিকার হয়েছেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পি কে হালদার। তবে একবার নয়, তিনি দুইবার হামলার শিকার হয়েছে। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এই মর্মে পিটিশন দায়ের করেছেন তার আইনজীবী বিশ্বজিৎ মান্না।  

মঙ্গলবার পি.কে হালদারসহ মোট ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয়। এদিন মামলাটি ওঠে আদালতের স্পেশাল সিবিআই কোর্ট-৩ বিচারক শুভেন্দু সাহার এজলাসে। 

এই মামলার প্রধান অভিযুক্ত পি কে হালদার বর্তমানে আলিপুরে প্রেসিডেন্সি কারাগারে রয়েছেন। চলতি বছরের গত ১৮ এপ্রিল সেখানেই প্রথমবার কারাগারে সেলের ভেতর তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে কারাগারের অন্য একটি সেলে তাকে স্থানান্তরিত করা হয়। 

এর পরেও আরেকবার হামলার শিকার হন তিনি। গত ২২ এপ্রিল সেলের বাইরে তিনি যখন পত্রিকা পড়ছিলেন, তখনই আচমকা তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। দুই ঘটনাতেই সামান্য আহত হন তিনি। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।  

আদালত সূত্রে জানা যায়, হামলাকারী অভিযুক্ত ব্যক্তি হাফিজুল মোল্লা বসিরহাটের বাসিন্দা। গত বছরের জুলাই মাসের গোড়ার দিকে এই হাফিজুলের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে আত্মগোপন করে থাকার অভিযোগ উঠে। রাতভর মমতার বাড়িতে লুকিয়ে থাকার পর নিরাপত্তার রক্ষীরা তাকে গ্রেপ্তার করে। এরপর কালীঘাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়। 

তবে কারাগারের ভেতরে পি কে হালদারের ওপর হামলার প্রকৃত কারণ জানা যায়নি। 

এ ব্যাপারে বিশ্বজিৎ মান্না জানান, কারাগার কর্তৃপক্ষ তদন্ত করছে, তারাই হামলার মোটিভ সম্পর্কে বলতে পারবে। অভিযুক্তদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান মান্না। 

এ ব্যাপারে তদন্তকারী সংস্থা 'এনফোর্সমেন্ট ডিরেক্টরেট' (ইডি)র আইনজীবী অরিজিৎ চক্রবর্ত্তী জানান, কারাগারের ভেতরে পিকে হালদারের ওপর হামলা হয়, তাকে মারধর করা হয়। ওই ঘটনায় তিনি আহত হয়েছিলেন। পরে ঘটনার গুরুত্ব বুঝে পি কে হালদারকে কারাগারের অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।

তিনি আরও জানান, এদিন আদালত জানতে চায় কারাগারের নতুন যে ওয়ার্ডে তাকে স্থানান্তরিত করা হয়েছে সেখানে তিনি সন্তুষ্ট কি না, হালদারও তাতে সন্তোষ প্রকাশ করেন। 

এদিন স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ কলকাতার নগর দায়রা আদালতে স্পেশাল সিবিআই কোর্ট-৩ বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হলে, উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আগামী ৭ জুন বিচারক মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। 

উল্লেখ্য কলকাতার অনতিদূরে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে ২০২২ সালের ১৪ মে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এইকসাথে গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারসহ বাকি অভিযুক্তদের।

আরও পড়ুন: খাদ্য নয়, গৃহনির্মাণ সামগ্রী চান সেন্ট মার্টিনবাসীরা

গত ১১ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দেয় ইডি। 'অর্থ পাচার সংক্রান্ত আইন-২০০২' এবং দুর্নীতি দমন আইন-১৯৮৮ মামলায় ওই ছয় অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়।

বর্তমানে অভিযুক্ত পিকে হালদারসহ পাঁচ পুরুষ অভিযুক্ত রয়েছে প্রেসিডেন্সি কারাগারে, অন্যদিকে একমাত্র নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারে।


একাত্তর/আরবিএস  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিন জনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত।
কলকাতায় উদ্ধার খণ্ডবিখণ্ড লাশ, হাড়ের টুকরো নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর