সোনারগাঁয়ে চলছে ‘পাগলা গাছের মেলা’

আপডেট : ১৬ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হামছাদী গ্রামে গাছের খুঁটিকে প্রায় ৩০০ বছর ধরে পূজা অর্চনা করে আসছেন সনাতন ধর্মের লোকজন।

মঙ্গলবার পূজাকে কেন্দ্র করে শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা। স্থানীয়দের মাঝে এ মেলার নাম ‘পাগলা গাছের মেলা’।

পাগলা গাছের মেলা উপলক্ষে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামে শত শত পাগল ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজে মুখরিত। মেলা প্রাঙ্গণে হস্ত কারুশিল্প ও বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন ব্যবসায়ীরা।

সনাতন ধর্মাবলম্বী ও পাগলা গাছের পূজার প্রধান পুরোহিত তপন চক্রবর্তী বলেন, উপজেলার হামছাদী গ্রামে প্রায় ৩০০ বছর ধরে দুটি গাছের খুঁটিকে সনাতন ধর্মাবলম্বীর লোকজন আনুষ্ঠানিকভাবে পূজা-অর্চনা করে আসছে।

কথিত আছে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে স্থানীয় সুরেন্দ্র সেন ও ফনি সেন দুই ভাই ঘর তৈরির জন্য বার্মা থেকে ২০টি গাছের খুঁটি ক্রয় করে নিয়ে আসে তাদের বাড়িতে। এক রাতে সুরেন্দ্র সেন ও ফনি সেন দুই ভাই স্বপ্নে দেখেন ফনি সেনের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পুকুর পাড়ে তাদের ২০টি খুঁটির মধ্যে দুটি খুঁটি পড়ে আছে। ওই খুঁটি দুটিতে মহাদেবের অদূরভাব বসে পাগল আকারে রূপধারণ করেছে। সেদিনটি ছিলো বাংলা সনের ১লা জ্যৈষ্ঠ। তখন থেকেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর লোকজন ওই দুটি গাছের খুঁটির পূজা করে আসছেন।

প্রতি বছর পুকুর থেকে খুঁটি দুটি উঠিয়ে ডাঙ্গায় এনে দুধ, কলা, ঘি, ফল-ফলাদি ভোগ দেয়াসহ পাঠা বলি দিয়ে পাগলের নামে উৎসর্গ করেন ভক্তরা। পরে আবার এগুলোকে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র শীল বলেন, মহাদেব রূপে থাকা খুঁটি দুটি পাশের একটি পুকুরের পানির নিচে থাকে। বাংলা বছরের জ্যৈষ্ঠ মাসের এক তারিখে পুকুরে থাকা ওই খুঁটি দুটি ভেসে ওঠে এবং তখনই সনাতন ধর্মাবলম্বী পাগল ভক্তরা পুকুর থেকে খুঁটি দুটি উঠিয়ে ডাঙ্গায় এনে দুধ, কলা, ঘি, ফল-ফলাদি ভোগ দেয়াসহ পাঠা বলি দিয়ে পাগলের নামে উৎসর্গ করেন।

ভক্তরা খুঁটিকে ভক্তি করার জন্যই প্রতিবছর এ মেলার আয়োজন করেন।

image


পাগলা গাছের মেলার পুণ্যার্থী সম্পা রানী বলেন, এ মেলায় মহাদেবের নামের পূজা করা হয়, পরে গাছের খুঁটি পুকুরে ডুবানোর সাথে গোছল করেছি, এতে মনের বাসনা পূরণ হয়।

এদিকে, মেলা উপলক্ষে মেলার বটমূলে তিন দিনব্যাপী দেশের বিভিন্ন এলাকার বাউল শিল্পী ও পাগলদের পরিবেশনায় পালাগান, বাউল গান, জারি, সারিগান, গীতাপাঠ, কীর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

মেলায় বসেছে মিঠাই মণ্ডাসহ বাহারি পণ্যের দোকানের পসরা। বাঁশের বাঁশী, কাঠের চেয়ার, হাতপাখা, চৌকি, মোড়া, চুড়ি প্লাস্টিকের খেলনাসহ বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছে দোকানিরা।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত থেকে পুণ্যার্থীরা মেলায় অংশ নেন।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর