সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

আপডেট : ১৬ মে ২০২৩, ০৪:৫৮ পিএম

সিরাজগঞ্জে একটি বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

জেলার বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, প্রধানশিক্ষকের নির্দেশ অনযায়ী ব্যবহারিক পরীক্ষার জন্য ৩০ টাকার বদলে ৫০ টাকা নেওয়া হয়েছে। 

তাদের আরও অভিযোগ, পরীক্ষার প্রবেশ পত্র দিতেও প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ৩০ টাকা নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধানশিক্ষক মেহেদী মাসুদ অতিরিক্ত ফি আদায়ের বিষয় স্বীকার করে বলেন, শিক্ষার্থীরা যা বলেছে তা সত্যি।  তবে আমরা যে অতিরিক্ত ফি আদায় করেছি তা পরীক্ষা বাবদ খরচসহ শিক্ষকদের পেছনে খরচ করা হয়। এটি যে শুধু আমরা তা নয়, পাশের কয়েকটি বিদ্যালয়েও এমন অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। আর প্রবেশ পত্র নিতে যে ৩০ টাকা নেওয়া হয়েছে তা স্কাউট ফান্ডে খরচ করা হবে।

আরও পড়ুন: জীবিত বাবাকে মৃত দেখিয়ে এতিমদের অর্থ লুটপাট!

এবিষয়ে মুঠোফোনে অন্য একটি বিদ্যালয়ের প্রধানশিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পরীক্ষার্থীদের কাছে থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করিনি। সব সময় বোর্ডের নির্দেশনা মেনে ফি আদায় করে থাকি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা বলেন, বোর্ডের সিদ্ধান্তের বাহিরে ফি আদায় করা আইনের পরিপন্থি। যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে তবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর