চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান, প্রতিপক্ষ কে...

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৩:২৫ পিএম

তের বছর পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান। সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিটি রাইভাল ইন্টার।

সেমিফাইনালে যেতে হলে অন্তত তিন গোলের ব্যবধানে ম্যাচ জিততে হতো এসি মিলানকে। কঠিন সমীকরণে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এসি মিলান। 

গোলশূন্য ভাবেই পেরিয়ে যায় প্রথমার্ধ। বিরতির পর ফিরেই বাজিমাত করে ইন্টার। রোমোলু লুকাকুর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেস। 

বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি এসি মিলান। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার এক মৌসুমে চারবার হারাল মিলানকে হারাল ইন্টার মিলান।

image


এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে হবে ইন্টার মিলানের প্রতিপক্ষ তা জানা যাবে বুধবার রাতেই। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেষ্টারের ইতেহাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত একটায়। 

সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে রিয়ালের চেয়ে খানিকটা স্বস্তিতে রয়েছে ম্যানসিটি। চলতি মৌসুমে নিশ্চিত হয়ে গেছে ইপিএলের হ্যাটট্রিক শিরোপা, অন্যদিকে আছে ট্রেবল জয়ের হাতছানি। 

সেই সাথে ঘরের মাঠে শেষ ২৫ ম্যাচ অপরাজিত সিটিজেনরা। বিগ ক্ল্যাশেও নাথান একের সার্ভিস নিয়ে আছে শঙ্কা। 

এদিকে সিটিজেনদের বিপক্ষে শেষ চার অ্যাওয়ে ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ফিরছেন এদার মিলিতাও। বেনজেমা, রদ্রিগো আর ভিনিশিয়াস জুনিয়র সামলাবেন স্ট্রাইকিং জোন। 


একাত্তর/আরবি 

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর