সিলেটে চলছে ভারী বর্ষণ

আপডেট : ১৭ মে ২০২৩, ০৩:০৮ পিএম

সিলেট জুড়ে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। ২৪ ঘণ্টা বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার এর বেশি।  

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো: সজিব হোসাইন একাত্তরকে বলেন, কালবৈশাখীর প্রভাবে আগেই বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে তা হচ্ছিল না। 

‘ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস আছে।’ 

কী পরিমাণ বৃষ্টি হতে পারে এ বিষয়ে আবহাওয়াবিদ সজিব জানান, মে মাসে সিলেট আবহাওয়া অফিস পর্যবেক্ষণাগারের জন্য স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে ৫৭০ মিলিমিটার। আর সিলেট বিভাগের জন্য ৫১০ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত। 

এর বেশি হলে বন্যার আশঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, মে মাসের শুরুতেই আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে, আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

সিলেটের উজানে ভারতের মেঘালয়ে এবং সিলেটে ভারী বর্ষণ অব্যাহত থাকলে ‘বন্যার আশঙ্কা থেকেই যাবে’ বলে মন্তব্য করেন তিনি। 


একাত্তর/আরবি 

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর