উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট ঘুরে দেখলেন কিম

আপডেট : ১৭ মে ২০২৩, ০৩:২৯ পিএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির প্রথম সামরিক গুপ্তচর স্যাটেলাইট পরিদর্শন করেছেন।

বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে এটির ‘ভবিষ্যত কর্ম পরিকল্পনার’ অনুমোদনও দিয়েছেন কিম। খবর এএফপির।

সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, স্যাটেলাইটটি দেখার আগে কিম মঙ্গলবার স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে নিয়োজিত অস্থায়ী কমিটির সাথে সাক্ষাৎ করেন।

এক মাস আগে কিম বলেছিলেন, স্যাটেলাইটটির নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তিনি এটির উৎক্ষেপণের জন্য সবুজ সংকেত দিয়েছেন।

পিয়ংইয়ং সলিড-ফুয়েল চালিত আন্ত:মহাদেশীয় একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রায় এক সপ্তাহ পর ১৮ এপ্রিল প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে এটিকে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকরা বলেছেন যে, আইসিবিএম এবং মহাকাশ উৎক্ষেপণ সক্ষমতার বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি এটি।

কেসিএনএ জানায়, কমিটির কাজের ব্যাপারে বিস্তারিত জানার পর মঙ্গলবার কিম শত্রু পক্ষের শক্তি ও গতিবিধি এবং পরিবেশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা সামরিক গুপ্তচর স্যাটেলাইট-১ পরিদর্শন করেন।

image


উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘সংঘাতমূলক বিভিন্ন পদক্ষেপ’ গ্রহণ করে উত্তেজনা আরো উস্কে দেওয়ায় কিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে বলেন, এক্ষেত্রে তার দেশ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।

কেসিএনএ আরো জানায়, পরে কিম ‘প্রস্তুতি কমিটির ভবিষ্যত কর্ম পরিকল্পনার অনুমোদন দেন।’

আরও পড়ুন: ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত: ওয়াগনার গ্রুপ

২০২১ সালে কিমের দিকনির্দেশনায় হাতে নেওয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পগুলোর অন্যতম ছিল একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট নির্মাণ করা।


একাত্তর/আরএ

উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
একেই বলে ‘সর্ষের মধ্যে ভূত’! টেলিভিশনের পর্দায় যিনি দিনরাত অপরাধীদের কীর্তিকলাপ ফাঁস করতেন, স্বয়ং তিনিই এবার জড়িয়ে পড়লেন এক বিশাল অপরাধ সাম্রাজ্যের জালে! মাদক চোরাচালানের দায়ে মিশরের বহুল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর