পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার: ফখরুল

আপডেট : ২১ মে ২০২৩, ০৩:৪৩ পিএম

কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে সরকার পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, মানুষের অধিকার নিশ্চিত ও সাম্যের কথা বললেও আওয়ামী লীগ অন্যায়ভাবে দুইটি প্রতারণার নির্বাচন করেছে। কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার।

মির্জা ফখরুল বলেন, পুরো নির্বাচনটাকে নিজেদের মতো করে নিতে যায় তারা। আওয়ামী লীগের নির্বাচনের শরীক দল ওয়ার্কার্স পার্টিও দাবি করেছে পরিকল্পিত নির্বাচন চায় না। বেশিরভাগ সিটিতে বিরোধীদলও প্রার্থী দিচ্ছে না। এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশ হবে না কর্তৃত্ববাদী- তা নির্ধারণের সময় এখন। সরকার জনগণের মুখোমুখি দাড়িয়ে গেছে। দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ তখন পুলিশ সন্ত্রাসী দিয়ে সরকার আন্দোলন নস্যাৎ করতে চাইছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে কীভাবে আন্দোলন নস্যাৎ করা যায়, সে চক্রান্ত করছে। 

সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিক নেতৃবৃন্দরা কথা বলে না গদি চলে যাওয়ার ভয়ে। সবাই ঐক্যবদ্ধ না হলে দেশ রক্ষা হবে না।

বর্তমান আওয়ামী লীগ কাউকে সহ্য করতে পারে না- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নতুনরা আরও বেশি কর্তৃত্ববাদী, আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে সন্ত্রাস আর চুরি। ভালো মানুষেরা আওয়ামী লীগ করতে পারে না। 

মির্জা ফখরুল বলেন, লুটেরা সমাজ, মাফিয়া শ্রেণি তৈরি করেছে আওয়ামী লীগ। তারা দেশের অর্থনীতিকে খুবলে খুবলে খাচ্ছে, বাইরে অর্থ পাচার করছে। দেশ আজ ঋণখেলাপীতে চ্যাম্পিয়ন কারণ যারা ঋণ নেয় তারা সরকারের লোক।

আরও পড়ুন: বিএনপি আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে: কাদের

বিএনপি মহাসচিব বলেন, অনেক ধরনের খেলা হবে। চেষ্টা হবে ভুল বোঝাবুঝি তৈরি করার। 

দেশপ্রেমিক শক্তিকে ভুল না বুঝে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, একাত্তরের মতো আন্দোলনে নেমে শান্তিপূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বাইরে থেকে এসে কেউ করে দিবে না। নিজেদেরই দাবি আদায় করে নিতে হবে।


একাত্তর/জো

ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ একটি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর