মহাকাশে যাচ্ছেন প্রথম আরব নারী

আপডেট : ২১ মে ২০২৩, ০৩:৪১ পিএম

দুই সৌদি মহাকাশচারী প্রথমবারের মতো একটি ব্যক্তিগত মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভ্রমণ করতে যাচ্ছেন। আর তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের এক নারী, যিনি হবেন মহাকাশে যাওয়া প্রথম আরব নারী। 

রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটটি উড্ডয়ন করার কথা রয়েছে। 

প্রথম আরব নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাভি একজন স্তন ক্যান্সার গবেষকও। এই যাত্রায় তাকে সঙ্গ দেবেন ফাইটার পাইলট আলী আল-কারনি। 

সোমবার আইএসএসে পৌঁছে এই দুজন নাসার মহাকাশচারী পেগি হুইটসন এবং মার্কিন পাইলট জন শফনারের সাথে প্রাইভেট স্পেস কোম্পানি অ্যাক্সিওম স্পেস আয়োজিত একটি মিশনে যোগ দেবেন।

বার্নাভি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম সৌদি নারী মহাকাশচারী হিসেবে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করা একটি দুর্দান্ত আনন্দ এবং সম্মানের বিষয়, যা করতে পেরে আমি খুব খুশি। 

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মতে, দলটি ‘মাইক্রোগ্রাভিটি পরিবেশে মানব গবেষণা, কোষ বিজ্ঞান এবং ক্লাউড সিডিং পরীক্ষার’ উপর দৃষ্টি নিবদ্ধ করে ১৪টি পরীক্ষা চালাবে।

বারনাভি বলেন, তিনি সৌদি তরুণদের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ।

আরও পড়ুন: কর্ণাটকে সিদ্দারামাইয়া ও শিবকুমারের শপথ গ্রহণ

তারা যখন প্রথমবারের মতো তাদের নিজস্ব অঞ্চল থেকে মহাকাশচারীদের দেখবে, তখন তাদের মুখ দেখতে পারা খুবই রোমাঞ্চকর হবে, বলেন তিনি। 

মিশনটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর একটি অংশ। এটি একটি সংস্কার কর্মসূচি যা তেলের উপর দেশটির নির্ভরতা কমাতে এবং সৌদি তরুণদের জন্য চাকরি তৈরি করার আশা করে।


একাত্তর/এসজে

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর