কর্ণাটকে সিদ্দারামাইয়া ও শিবকুমারের শপথ গ্রহণ

আপডেট : ২১ মে ২০২৩, ১২:১৫ পিএম

অবশেষে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার শপথ নিলেন।

শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কান্তিভেরা স্টেডিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। খবর: হিন্দুস্তান টাইমস।

তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল থোয়ারচাঁদ গেহলট। এর ফলে দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে বসলেন ৭৫ বছর বয়সী সিদ্দারামাইয়া। এর আগে ২০১৩ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিদ্দারামাইয়া।

মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের আরও আট বিধায়ক। তারা হলেন ড. জি পরমেশ্বর, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গ রেড্ডি, প্রিয়াঙ্ক খাড়গে, এমবি পাতিল, জামির আহমেদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপিবিরোধী জাতীয় ও আঞ্চলিক দলের নেতাদের। অনুষ্ঠানে কংগ্রেস শীর্ষস্থানীয় নেতারা ছাড়াও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য দলের রাজনীতিবিদও। তবে পূর্ব ঘোষণা মত শপথ অনুষ্ঠানে অংশ নেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দূত পাঠিয়ে আমন্ত্রণ রক্ষা করেছেন তিনি। 

গত ১০ মে বিধানসভা নির্বাচনে ২২৪ আসনের মধ্যে ১৩৫টি আসন পেয়ে কর্ণাটক থেকে বিজেপিকে উৎখাত করে কংগ্রেস। ৬৬ আসন নিয়ে বিজেপি দ্বিতীয় এবং ১৯ আসনে জয় পেয়ে তৃতীয় হয় জেডি-এস।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে রেকর্ড জয়ের পর কংগ্রেসকে চিন্তায় ফেলে মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে শিবকুমার ও সিদ্দারামাইয়ার ঠাণ্ডা লড়াই। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জটিলতা শুরু হয়। একদিকে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, অন্যদিকে রাজ্যটির কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। এমনকি পিছিয়ে যায় শপথ গ্রহণের দিনও।

কর্ণাটকে কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত প্রায় পাঁচ বছর ধরে কংগ্রেসকে নতুন করে শক্ত ভিতের ওপর দাঁড় করানো এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের পেছনে রয়েছে শিবকুমারের অবদান। অন্যদিকে দলের বেশিরভাগ বিধায়কেরই সমর্থন ছিল দেশের রাজনীতিতে পাঁচ দশকের অভিজ্ঞতাসম্পন্ন সিদ্দারামাইয়ার পক্ষে। এছাড়া শেষবারের মতো ভোটে লড়ছেন বলেও ঘোষণা দেন সিদ্দারামাইয়া।

আরও পড়ুন: বাখমুতের পতনে রুশ যোদ্ধাদের পুতিনের অভিনন্দন

অবশেষে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের মধ্যস্থতায় দলের স্বার্থে রাজ্যের একমাত্র উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজি হন শিবকুমার।


একাত্তর/জো

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর