বন্ধ ঘরে ঘুমন্ত ১০ জনকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ২১ মে ২০২৩, ০৩:৫৫ পিএম

মাদারীপুরের শিবচরে ঘরের দরজা বন্ধ করে আগুনে পুড়িয়ে একই পরিবারের ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। 

রোববার গভীর রাতে পাঁচ্চর ইউনিয়নের বড়দেয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। 

আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. শাহীন হাওলাদার অভিযোগ করেন, তার ঘরে ঘুমন্ত ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে আগুন পুরোপুরি লাগার আগেই প্রতিবেশীরা বাইরে থেকে বন্ধ করা দরজা খুলে তাদের উদ্ধার করে। 

এসময় ঘরের লোকজন নিরাপদে বের হতে পারলেও ঘরের লেপ-তোষক, মেশিন, দরজা, জানালাসহ আসবাবপত্র আগুনে পুড়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে। 

আরও পড়ুন: তাবলীগ জামাতে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে শিবচর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর