তাবলীগ জামাতে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২১ মে ২০২৩, ০১:০২ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। 

রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

জানা গেছে, নিহত মাহাদী হাসান (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।

স্থানীরা জানান, বৃহস্পতিবার মাহাদীসহ তাবলীগ জামাতের ১৪ জনের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর থেকে তারা সবাই মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন। 

রোববার ভোরের দিকে মেহেদীর সফরসঙ্গীরা মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। 

আরও পড়ুন: নাটোরে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

পুলিশ জানায়, মাহাদী মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার বাবা। তবে তাৎক্ষণিক তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। 


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর