আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে মামলা

আপডেট : ২৩ মে ২০২৩, ০৫:১৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।

মঙ্গলবার দুপুরে আদালতে মামলা দায়েরের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম মামলাটি আমলে নেন। মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, রাজশাহীর পটিয়ায় বিএনপির এক জনসভায় ২-৩ জনের প্ররোচনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেন। 

বাদীপক্ষে জেলা জজ কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এম. মোছাদ্দেক ফেরদৌসী মামলাটি দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

আরও পড়ুন: ১৭ মামলার আসামি মিলন কসাই গ্রেপ্তার

মামলাকারী ছানোয়ার হোসেন ছানু বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্যই প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা শুরু করেছে বিএনপি। তাই তাদের দ্রুত দমানো দরকার।


একাত্তর/এসজে

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো....
বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে,...
৯৬ সালে শেখ হাসিনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। সে সময় তাকে প্রধানমন্ত্রী না বানালে শেখ হাসিনা একশ বছরেও এ দেশে প্রধানমন্ত্রী হতে পারতেন না।  
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।  
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর