বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরো একটি মামলা

আপডেট : ২৪ মে ২০২৩, ০৭:১৪ পিএম

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনি ছাড়াও আরো অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করা হয়েছে। 

বুধবার দুপুরে শেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। পরে আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন। 

অভিযোগে বলা হয়, রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন যা রাষ্ট্রদ্রোহীতা অপরাধের শামিল। এই অপরাধের জন্য বিএনপির ওই নেতাসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলার বিষয়ে উৎপল বলেন, রাজশাহীর বিএনপির নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির পর থেকে পুরো দেশ বিক্ষোভে ফেটে পড়ে। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র নেতা হিসেবে আমার নেত্রীর নিরাপত্তা এবং সুষ্ঠু বিচারের দাবীতে শেরপুর আদালতে মামলাটি দায়ের করি।

মামলার সময় উপস্থিত ছিলেন এডভোকেট চন্দন কুমার পাল, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভকেট রফিকুল ইসলাম আধার, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।


একাত্তর/এআর

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর