পাত্রী দেখতে গিয়ে অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ মে ২০২৩, ০৮:২১ পিএম

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসাথে এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে র‌্যাব ও পুলিশের দুটি টিম।

জানা গেছে, নিহতরা হলেন ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ, চৌফলদণ্ডী ইউনিয়নের রুবেল ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।

নিহতদের পরিবার জানায়, গত ২৮ এপ্রিল বিয়ের জন্য টেকনাফে পাত্রী দেখতে যান তিন বন্ধু। পথিমধ্যে রাজারছড়া ফরেস্ট অফিস নামক স্থানে তাদের সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে অপহরণ করা হয়। 

পরে তাদেরকে পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠায় অপহরণকারী চক্রটি। 

এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ করেন। তবে গহীন জঙ্গলে অবস্থান এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় তাদের উদ্ধার এবং জড়িত কাউকে আটক করা যায়নি। 

পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে তিন বন্ধুর মরদেহের সন্ধান মেলে। 

আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরো একটি মামলা

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাসির উদ্দিন মজুমদার বলেন, আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। এসময় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর