শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট চলছে: ইসি আলমগীর

আপডেট : ২৫ মে ২০২৩, ০৪:৪৬ পিএম

গাজীপুরের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সাংবাদিকদের কমিশনার আলমগীর বলেন, নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ভোট শান্তিপূর্ণ করতে কাজ করছে।

সকালে নির্বাচন কমিশন ভবনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পর এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার।

সকালে গাজীপুরের কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন সমস্যা হয়েছে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে কমিশনার জানান, ইন্টারনেটের সমস্যার জন্য কিছু সময় ধীরগতিতে চলছিল যা পরে ঠিক হয়েছে।

ভোটে কারচুপির সাথে কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে বলেও জানান কমিশনার মোহাম্মদ আলমগীর।

কয়েকজনকে প্রাথমিকভাবে আটকের খবর পাওয়া গেছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এমন খবর পেয়েছি তবে বিস্তারিত পরে বলা যাবে।

বৃহস্পতিবার সকালে শুরু হওয়া গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হবার পর তৃতীয় নির্বাচন এটি। এই ভোটে মেয়র পদে লড়ছেন আট প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী।

আরও পড়ুন: ইভিএমে ভোট সুষ্ঠু হচ্ছে: স্বতন্ত্র প্রার্থী শাহনুর রনি

সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়ছেন ৩৩৩ জন প্রার্থী।


একাত্তর/আরএ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর