কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

আপডেট : ২৬ মে ২০২৩, ০৫:৪০ পিএম

কুমিল্লায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে তিনজন একই পরিবারের। 

শুক্রবার দুপুর ১২টার দি‌কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথ‌মে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানেই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫) এবং তার বড় বোন ছালেহা বেগম(৪৫)।

আহতরা হলেন- নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) শিশু কন্যা নুসরাত (৩)। এরা তিনজন একই পরিবারের। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন যাত্রী রোকসানা (৩০ ) এবং সিএনজি অটোরিকশা চালক শান্ত (২০)। দুর্ঘটনায় নিহত ও আহত সক‌লেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ক‌কির ভূঁইয়া বলেন, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় জড়ানো বাস ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। 


একাত্তর/আরবি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর