প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করবেন মেয়র জায়েদা

আপডেট : ২৭ মে ২০২৩, ১১:২৩ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনেই গাজীপুরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেবেন নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

নব নির্বাচিত মেয়রের পক্ষে তার ছেলে জাহাঙ্গীর আলম এ কথা বলেন। এদিকে ভোটের ফল মেনে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজমত উল্লাও।

গাজীপুরের ভোটাররা বলছেন, সুষ্ঠু ভোটের এই উদাহরণ ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ধারা তৈরি করবে।

মনে রাখার মতো একটি ভোট দেখেছে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরের মানুষ। সুষ্ঠু ও উৎসব মুখর সেই ভোটের পর জয়ের আনন্দে সকাল থেকেই নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের বোর্ডবাজারের বাড়িতে বাড়তে থাকে কর্মী সমর্থকদের ভিড়। একদিকে তাদের জয়ের উল্লাস। অন্যদিকে উদাহরণ তৈরি করা এই ভোট আয়োজনের জন্য ছিলো সাধুবাদ।

গাজীপুরের প্রথম নারী মেয়র হলেন জায়েদা খাতুন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তিনি। 

শুক্রবার বেলা ১২টার দিকে মায়ের পক্ষে গণমাধ্যমে কথা বলেন তার ছেলে ও নির্বাচনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর। জানান দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়েই গাজীপুর সিটির উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে সব কাজ এগিয়ে নেবেন তার মা। সুষ্ঠু ভোটের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

এদিকে ভোটের ফল গ্রহণ করে পরাজয় মেনে নেয়ার কথা জানান আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ। ভোট নিয়ে কোন প্রশ্ন না থাকলেও ইভিএম এর ধীর গতির কারণে অনেকেই ভোট দিতে পারেনি বলে জানান তিনি।

আরও পড়ুন: ‘এই সরকারের অধীনে কোনো দিন সুষ্ঠু নির্বাচন সম্ভব না’

তিনি পরাজয় মেনে নিলেও, ভোটের ফল যদি বিপরীত হতো তাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তা মেনে নিতো কি না সেই প্রশ্ন রাখেন আজমত উল্লাহ। অন্যদেরও ইতিবাচক এই সংস্কৃতি অনুসরণের আহবান জানান তিনি।

একাত্তর/আরএ

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে...
কক্সবাজারের স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে নবগঠিত পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর