‘এই সরকারের অধীনে কোনো দিন সুষ্ঠু নির্বাচন সম্ভব না’

আপডেট : ২৬ মে ২০২৩, ০৯:৩৯ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কোনদিনই সম্ভব না। 

শুক্রবার বিকেলে বগুড়া জেলা শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী সিন্ডিকেট। সরকার অর্থ পাচার করে দেশে লুটপাট চালাচ্ছে। বিচার বিভাগকে দলীয়করণ করে নেতাকর্মীদের মামলায় জর্জরিত করা হচ্ছে। 

তিনি বলেন, এই দেশের জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সবার একটাই দাবি শেখ হাসিনার বিদায় এবং খালেদা জিয়ার মুক্তি। তাকে মুক্ত না করতে পারলে দেশে গণতন্ত্র আসবে না।

নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে মোশাররফ বলেন, দেশের এই দুর্দিনে বিএনপি নেতাদের নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির প্রতিষ্ঠাতার নিজ জেলা হিসেবে বগুড়াবাসীর দায়িত্ব সর্বদাই বেশি। তাই রাজপথে আন্দোলনের মাধ্যমেই দেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

আরও পড়ুন: গাজীপুর সুষ্ঠু ভোট দেখানোর চেষ্টা হয়েছে: খসরু

জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. একেএম  মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দনসহ অন্যরা। 


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর