ছিনতাইয়ের ২১ দিন পর ২৫ লাখ টাকার একাংশ উদ্ধার

আপডেট : ২৮ মে ২০২৩, ০৩:২৮ পিএম

সাভারে ২৫ লাখ টাকা প্রকাশ্যে ছিনতাই হওয়ার ২১ দিন পর ১১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিমুল, তাওহিদ ইসলাম ও জসিম উদ্দিন। দুপুরে আসামিদের সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। 

পুলিশ সুপার বলেন, গত ৭ মে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল থেকে ইসলামি ব্যাংক এজেন্টস ব্যাংকিং শাখার প্রায় ২৫ লাখ টাকা ছিনতাই করেন একদল ছিনতাইকারী। 

এসময় টাকা ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা প্রাইভেটকারে করে পালিয়ে যায়। পরে ইসলামি ব্যাংক এজেন্টস ব্যাংকিং শাখা কর্তৃপক্ষ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে। 

আরও পড়ুন: কালিগঞ্জে নছিমনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে নারায়ণগঞ্জ ও পটুয়াখালী জেলায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকা উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, পেশাদার এই ছিনতাইকারীদের নামে ঢাকাসহ বিভিন্ন থানায় নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। 


একাত্তর/এসজে 

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর