নড়াইলে পূর্ব শত্রুতার জেরে গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ মে ২০২৩, ১০:৫৫ এএম

নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বকুল শেখ (৪০) ওই গ্রামের মৃত বদির শেখের ছেলে।

নিহতের পরিবার জানায়, রোববার সন্ধ্যায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে গোলাপ শেখের বাড়ির কাছে কয়েকজন দুর্বৃত্ত বকুল শেখকে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাজিব শেখ জানান, তার বাবা মারা যাওয়ার আগে হত্যার সাথে জড়িত আজমল, মাহামুদ, ইয়ামিনসহ কয়েকজনের নাম বলে যান। 

এ হত্যাকাণ্ডের সাথে জড়িতরা চুরি-ডাকাতি করত এবং বকুল শেখ তাদের কুকর্মে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন রাজিব। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাকে পুড়িয়ে হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার পরে জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। 


একাত্তর/এসজে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর