ঠিকানা হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের

আপডেট : ৩০ মে ২০২৩, ১১:১৪ পিএম

প্রথমবারের মতো অফিস পাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৩ জুন এ কার্যালয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় না থাকায় বিভিন্ন সভা-সমাবেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নেতারা। অবশেষে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক জেলার।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জানিয়েছেন, তেজগাঁওয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনেই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় করে দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ জুন বিকেল ৪টায় উপস্থিত থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ভবন একইসাথে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন শেখ হাসিনা। সে সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাও দেবেন তিনি।

আরও পড়ুন: রেমিট্যান্স প্রবাহে বাধা সৃষ্টি করছে বিএনপি: কাদের

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।


একাত্তর/আরএ

দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর