নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ৩১ মে ২০২৩, ০৭:৫৭ পিএম

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখমের পর আত্মহত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার দুপুরে সদর পৌরসভার কাউরিয়াপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আক্তার হোসেন (৩৫) সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী দাশপাড়া গ্রামের মলিল মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত স্ত্রী মাহমুদা বেগমকে (২৫) উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, আক্তার হোসেন এক বছর আগে মাহমুদা বেগমকে বিয়ে করেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে তারা কাউরিয়া পাড়া এলাকায় থাকতেন। 

পরিবারের লোকজনের অভিযোগ, আগের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক রাখা নিয়ে মাহমুদার সাথে আক্তারের মনমালিন্য চলছিল। বুধবার এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আক্তার হোসেন তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকেন। 

এতে মাহমুদা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তিনি মারা গেছেন ভেবে আক্তার হোসেন ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বিএনপির যুগ্ম মহাসচিব খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

পরে আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে আক্তারের ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন চৌধুরি বলেন, আহত মাহমুদাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা শুনেছি। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে 

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর