দাম বাড়ছে ও কমছে যেসব পণ্য-সেবার

আপডেট : ০১ জুন ২০২৩, ০৭:১৪ পিএম

বেশকিছু পণ্য ও সেবার ওপর শুল্ক-করের পুনর্বিন্যাসের কারণে ওইসব পণ্য ও সেবার মূল্যের হেরফের হতে পারে। বেড়ে যাতে বেশকিছু পণ্য ও সেবা মূল্য। আবার কিছু ক্ষেত্রে কমেও আসতে পারে। 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সেখানেই বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক-করের পুনর্বিন্যাসের কথা জানান তিনি। 

দাম বাড়ছে: 

  •     ⦿ স্মার্টফোন, স্থানীয় এলপিজি সিলিন্ডার, সিগারেট, কোমল পানীয়
  •     ⦿ প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রী
  •     ⦿ অ্যালুমিনিয়ামের তৈরি গৃহস্থালি সামগ্রী ও তৈজসপত্র
  •     ⦿ কিচেন টাওয়েল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু ও পেপার টাওয়েল 
  •     ⦿ জমির নামজারি ফি, হাটবাজারের ইজারামূল্য, চিড়িয়াখানার প্রবেশমূল্য  
  •     ⦿ ভ্রমণ অথবা চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার উড়োজাহাজ টিকেট
  •     ⦿ বাসমতি চাল, কাজুবাদাম, খেজুরসহ বিভিন্ন ধরনের আমদানি করা ফল ও বাদাম
  •     ⦿ সব ধরনের আমদানি করা ওভেন 
  •     ⦿ চশমার ফ্রেম ও সানগ্লাস 
  •     ⦿ সাইকেলের যন্ত্রাংশ 
  •     ⦿ সিরিশ কাগজ 
  •     ⦿ জোড়া দেওয়ার আঠা বা গ্লু 
  •     ⦿ সিমেন্ট ও নির্মাণসামগ্রীর উপকরণ
  •     ⦿ বিদেশি টাইলস 
  •     ⦿ আমদানি করা দামি গাড়ি 
  •     ⦿ দেশে উৎপাদিত কলম 
  •     ⦿ এছাড়া আকাশ পথে দেশের এক জেলা থেকে আরেক জেলায় যেতে যেতে ২০০ টাকা ভ্রমণ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। 
  •     ⦿ স্থলপথে বিদেশ গমনে ৫০০ টাকা ও নৌপথে ৮০০ টাকা কর বহাল রয়েছে, যা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। 
  •     ⦿ আকাশপথে সার্কভুক্ত দেশ ভ্রমণে এক হাজার ২০০ টাকার কর বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। 

দাম কমছেঃ 

  •     ⦿ ভ্যাট কমিয়ে অর্ধেক করার প্রস্তাবে মিষ্টির দাম কমতে পারে। 
  •     ⦿ মাংস ও মাংসজাত পণ্য
  •     ⦿ দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেট 
  •     ⦿ অভিজাত বিদেশি কাপড় 
  •     ⦿ ই-কমার্সের ডেলিভারি চার্জ 


একাত্তর/আরবি

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর