নিত্যপণ্যের দামে লাগাম টানা আর রাজস্ব বাড়ানোর লক্ষ্য

দ্বিমুখী চাপের বাজেটে দাম বাড়ছে-কমছে যেসব পণ্য-সেবার

আপডেট : ০১ জুন ২০২৩, ১০:৫৭ পিএম

একদিকে নিত্যপণ্যের দামে লাগাম টেনে ধরা অন্যদিকে সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য- এই দ্বিমুখী চাপে এবারো বেশ কিছু পণ্যে নতুন করে শুল্ক ও ভ্যাট যোগ হয়েছে। 

ফলে দাম বাড়তে পারে মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, কলম, কাজুবাদাম, খেজুর, বাসমতি চাল, এয়ারটিকেটসহ বেশ কিছু পণ্য ও সেবার। কমতে পারে মিষ্টি, বৈদ্যুতিক সুইচ, ওষুধ, মাংস ও অনলাইন কেনাকাটায় ডেলিভারি চার্জ। 

বাজেটে নতুন করে কোন পণ্যের দাম বাড়ল সেটিই জানতেই মুখিয়ে থাকে সাধারণ মানুষ। কেননা এমনিতেই নিত্যপণ্যের দামের চাপ সামলে উঠা ভার তার মধ্যে দাম বাড়ার তালিকায় নতুন করে কোন পণ্যের নাম লিখে রাখতে হবে সেটিই জানতে চান তারা।

আর এটি লিখতে গেলেই এবার গুনতে হবে বাড়তি খরচ। কারণ কলমের দাম বাড়বে। এটি উৎপাদনে নতুন করে যুক্ত হচ্ছে বাড়তি ১৫ শতাংশ ভ্যাট। এ খবরটা পরিচিতদের জানাতে গেলেও সাবধান। কারণ আপনার হাতে থাকা মোবাইল ফোনটিরও দাম বাড়তে পারে। দেশে মোবাইল ফোন উৎপাদনে এতদিন ভ্যাট অব্যাহতি থাকলেও এখন যুক্ত হবে ২শতাংশ ভ্যাট বাড়বে মোবাইল সংযোজনের খরচও।

শুধু তাই নয় কাঁচামালের শুল্ক ও ভ্যাট যুক্ত হওয়ায় সিলিন্ডারের উৎপাদন খরচও বাড়বে এবার। বাড়ছে সিমেন্ট ও টাইলস আমদানি খরচও। এছাড়া বাজেটে নতুন করে বাড়বে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যের দাম। এছাড়া কাজুবাদাম খেজুর কফি সাইকেলের যন্ত্রাংশ ওভেন চশমার ফ্রেম ও বাসমতি চালের দাম।

বাড়ার এমন খবরে গলা শুকিয়ে গেলেও লাভ নেই কেননা বাড়ছে কোক-স্প্রাইটের মতো বেভারেজের দাম। তাহলে কি ঘেমে যাচ্ছেন? লাভ নেই কেননা বাড়তে পারে টিস্যুর দাম। কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, পেপার টাওয়াল উৎপাদনে বাড়ানো হয়েছে ভ্যাটের হার। ২০০১ সিসির ওপরে দামী গাড়ির সম্পূরক শুল্ক বাড়বে আরো ৫০শতাংশ। ফলে দাম বাড়বে দামী গাড়ির দাম। বরাবরের মতো এবারোর বাড়বে সিগারেট ও জর্দার দাম।

সবশেষে ভাবছেন ভ্রমণে যাবেন। বাড়বে দেশ-বিদেশে ভ্রমণ কর। আকাশ পথে অন্য জেলায় যেতে দিতে হবে ২০০ টাকা ভ্রমণ কর। স্থল বা নৌপথে বিদেশ যেতে ভ্রমণ কর দিতে হবে এক হাজার টাকা। সার্কভূক্ত দেশে আকাশ পথে গেলে দিতে হবে ২০০০টাকা। 

মন ভেঙ্গে গেছে বাড়বে সিরিশ কাগজ ও আঠার দামও।

আরও পড়ুন: রাজস্ব আহরণ সরকারের বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই

এতো সব বেড়ে যাওয়ার খবরে চাইলে মিষ্টি খেতে পারেন কারণ কমবে মিষ্টির দাম। মাংসের দাম কমাতে কমানো হচ্ছে উৎসে কর। কমবে দেশিয় বৈদ্যুতিক বাল্ব সুইস সকেটের দাম। এছাড়াও কমবে দেশি ফ্রিজ, কয়েক ধরনের ওষুধ, ডেলিভারি চার্জ, ডায়াপার, ন্যাপকিন, কৃষি যন্ত্রপাতি ও অভিজাত বিদেশি পোশাকের দাম।

মূল্যস্ফীতির লাগাম টানার এ বাজেটে কতখানি লাগাম টানা গেলেও সেটিই এখন বড় প্রশ্ন।


একাত্তর/জো

আওয়ামী সরকার পতনের ১০ মাসেও সিন্ডিকেটের খপ্পর থেকে মুক্ত হয়নি রাজধানীর নিত্যপণ্যের বাজার। মাত্র চারদিনে কেজিতে সোনালি মুরগির দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা।
বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। তবে আরো কমানোর চেষ্টা করছে সরকার। কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি বলেও...
নিত্যপণ্যের দাম আগের চেয়ে কমেছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো স্বল্পতা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেছেন, তবে নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টা করছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর